Internet Download Manager..........
ইন্টারনেট দুনিয়ার অনন্য একটা নাম। যারা এটা ব্যবহার করেছেন তারাই জানেন এটার মাহাত্ম কতটুকু। যদি কেউ ব্যবহার না করে থাকেন তবে আমার কিছু বলার নাই।যাই হোক, মূল কথায় আসি। ধরুন আপনি 1জিবি সাইজের কোন ফাইল ডাউনলোড দিলেন। আস্ত একটা দিন শেষে দেখলেন যে আপনার ডাউনলোড 90% কমপ্লিট। আর মাত্র 10% বাকি। ঠিক তখনই হুট করে বিদ্যুৎ চলে গেল এবং সাথে সাথে ধপাস করে আপনার কম্পিউটার বন্ধ হয়ে গেল।
বিদ্যুৎ আসার পর কম্পিউটার চালু করলেন আর ঐ ফাইলটা রিজিউম করতে চেষ্টা করলেন। আর সাথে সাথে আপনার ডাউনলোড 90% থেকে সরাসরি 0% এ নেমে এসে আবার প্রথম থেকে শুরু হল।
মাঝে মাঝে এভাবে ডাটা হারাতে হয়।
সমাধানে আসি।
প্রথমে IDM-এর Option থেকে Connection ট্যাবে যাবেন। সেখানে Default max. conn. number = 1 সিলেক্ট করবেন । (এই সেটিংসটা IDM সেটআপ দেওয়ার পরপরই অথবা কোন কিছু ডাউনলোড দেওয়ার আগে করতে হবে। ফাইল করাপটেড হওয়ার পর এটা করে কোন love নাই
তারপর "C:\Users\ইউজারনেম\AppData\Roaming\IDM\DwnlData\ইউজারনেম \" এই ঠিকানায় গেলে আপনি কয়েকটা ফোল্ডার পাবেন(এখানে ইউজারনেম-এর জায়গায় আপনার কম্পিউটারের ইউজারনেম হবে। আর AppData ফোল্ডারটা hide করা থাকে। আনহাইড করে নিয়েন)।
এখান থেকে আপনার ডাউনলোডকৃত ফাইলের ফোল্ডার খুঁজে বের করবেন (চিত্রের মতন)। আপনি যেহেতু ডাউনলোডের আগে max. conn. number = 1 সেট করেছিলেন, সেজন্যে এই ফোল্ডারের ভিতরে আপনি ১টি ফাইল (সাথে ১টি log file যার কোন দরকান নাই। তবে সেটা delete করবেন না) পাবেন। ইন্টারনেট থেকে একটু একটু করে ডাউনলোড করে IDM এই ফাইলটি তৈরি করে। এবার ফাইলটা কপি করে আপনার হার্ডডিস্কের অন্য জায়গায় পেস্ট করে রাখুন। কিছুক্ষণ পরপর এই ফাইলটা কপি করে অন্য কোথাও রাখবেন। এখন যদি বিদ্যুৎ মামা হঠাৎ করে চলে যায়, বা অন্য কোন কারণে আপনার ডাউনলোড ব্যাহত হয় সমস্যা নাই।
ধরুন 1GB ফাইলটার ডাউনলোড 70% (700mb) থাকাকালীন আপনি ফাইলটা কপি করে D drive-এ রেখেছেন। আর 90%(900mb) কমপ্লিট হওয়ার পর আপনার ডাউনলোড করাপটেড হয়ে আবার 0%(0 mb) বা প্রথম থেকে শুরু হল। এবার ডাউনলোড Cancel করুন আর উপরোক্ত আন্ডারলাইন করা ফোল্ডার খুললে দেখবেন যে, ঐ ফাইলটার সাইজ 0 mb হয়ে গেছে। এখন 700mb-এর যে ফাইলটা কপি করে আপনি D drive-এ রেখেছিলেন সেটা আবার D drive থেকে কপি করে ঐ 0 mb ফাইলটার উপর রিপ্লেস করে পেস্ট করেন। তারপর আপনার ডাউনলোড রিজিউম করেন। দেখবেন যে ডাউনলোড 0% থেকে একলাফে 70%-এ চলে গেছে আর নরমালি ডাউনলোড করা শুরু করে দিয়েছে।
এভাবে আমরা করাপ্টেড ডাউনলোড থেকে কিছুটা রক্ষা পেতে পারি। তাছাড়া ঐ ফাইলটা যদি একটা ভিডিও ফাইল হয় তাহলে ডাউনলোড শেষ না হলেও 70%(বা যেকোন state-এ) থাকাকালীন আপনি সেটা প্লে করে দেখতে পারবেন। শুধু ফাইলটা চেপে ধরে এনে আপনার ভিডিও প্লেয়ারে ছেড়ে দিবেন। এভাবে আনকমপ্লিট ভিডিও বা অডিও আমরা দেখতে বা শুনতে পারি(যতটুকু ডাউনলোড হয়েছে ততটুকু)।
বিঃদ্রঃ এই পোস্টটা শুধুমাত্র কম ইন্টারনেট স্পীডে ইউপিএস ছাড়া ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য যারা কিনা বিদ্যুৎ, ডাউনলোড আর স্পীড নিয়ে সারাক্ষণ চিন্তা করেন। ল্যাপটপ ব্যবহারকারী আর ইউপিএস ব্যবহারকারীরা এরকম সমস্যায় সাধারণত পড়েন না।
No comments:
Post a Comment